বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী উপজেলা নির্বাচন ৫ জুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩ ভিউ
বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন এর তফসিল ঘোষণা করাহয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে, আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫টি উপজেলায় ভোট হবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী— রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।

চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো— রংপুর বিভাগের দিনাজপুর জেলার ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুর জেলার তারাগঞ্জ ও বদরগঞ্জ। রাজশাহী বিভাগের বগুড়া জেলার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁ জেলার সদর ও মান্দা, রাজশাহী জেলার চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জ জেলার কামারখন্দ (ইভিএম) ও রায়গঞ্জ (ইভিএম)। খুলনা বিভাগের খুলনা জেলার রুপসা, দাকোপ ও বটিয়াঘাটা।

এছাড়া বরিশাল জেলার বরিশাল জেলার মুলাদী ও হিজলা; পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাংগাবালী; ভোলা জেলার মনপুর ও চরফ্যাশন; বরগুনা জেলার আমতলী ও তালতলী। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইল জেলার মির্জাপুর, বাসাইল ও সখিপুর; কিশোরগঞ্জ জেলার বাজিতপুর, কুলিয়ার চর ও ভৈরব; ময়মনসিংহ জেলার ভালুকা, গফরগাঁও ও নান্দাইল, নেত্রকোনা জেলার কেন্দুয়া ও আটপাড়া। সিলেট বিভাগের সুনাম জেলার শান্তিগঞ্জ, সদর ও মধ্যনগর; সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।চট্টগ্রাম বিভাগের ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সদর ও বিজয়নগর, কুমিল্লা জেলার হোমনা, চান্দিনা ও চৌদ্দগ্রাম; ফেনী জেলার ছাগলনাইয়া, চট্টগ্রাম জেলার বাশখালী ও লোহাগড়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme