শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী বাহারচড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৭ ভিউ

মুহাম্মদ মিজান বিন তাহের

অতিথি প্রতিনিধি

মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ এই শ্লোগান কে সামনে রেখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সোমবার (২৯ জুন) সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদের দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার ।

উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ।

এ সময় সেবা দানকারী চিকিৎসকরা হলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস ত্রিপাটি, ডাঃ শার্মিলা তুহিন,ডাঃ রাশেদুল করিম, সাকমো বোরহান উদ্দীন, এস এস এন লিপি, রহিমা খাতুন,হেল্থ ইনিস্পেক্টর আব্দুল আজিজ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহেদা আক্তার,
সিএসসিপি আব্দুল কাদের, আব্দুল আহাদ, অফিস সহকারী মৃর্ত্যঞ্জয় সহ প্রমুখ।

এ সময় প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থা পত্র ও ঔষধ সরবরাহ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme