শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বিএনপি নেতা মোঃ বিল্লালকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭ ভিউ

বিতর্কিত কর্মকাণ্ডে নানাভাবে সমালোচিত কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ বিল্লালকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার বিল্লাল কুমিল্লা নগরীর ছোটরা এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

বিল্লালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।তিনি বলেন, ‘যৌথ বাহিনী তাকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে থানায়।’

ওসি আরো বলেন, বিল্লালের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে প্রাথমিক জ্ঞিাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরেই নানা অভিযোগে অভিযুক্ত সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। যদিও এর আগে ২০১৭ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে দাখিলকৃত হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme