শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ভ্রমণের জন্য খুলে দেয়া হল খাগড়াছড়ি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২ ভিউ

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো ও রাঙামাটির মেঘের রাজ্য সাজেক ভ্যালি।

এর আগে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে পর্যটন খাতের সংশ্লিষ্টরা।

পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটনকেন্দ্র চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

পরে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme