শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মানবতার কল্যান সংগঠনের মানবিক উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০ ভিউ

বাঁশখালীর মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে স্বস্থি এনে দিয়ে সাধারণ মানুষের মনে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের স্বস্তি আনতে সংগঠনটি সরাসরি ক্রয়মূল্যে সবজি বিক্রির মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি শুরু থেকেই বাঁশখালীর সর্বসাধারণের কল্যাণে ভূমিকা রেখে আসছে। সংগঠনের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অর্থায়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো:

দরিদ্র মানুষের ঘর নির্মাণ।
অসচ্ছল মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
এতিমখানার শিক্ষার্থীদের খাবারের আয়োজন।
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও উচ্চশিক্ষায় উৎসাহিত করা।

ন্যায্যমূল্যে বাজার উদ্যোগ
চলতি মৌসুমে সংগঠনটি বাঁশখালীর বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে। টাইম বাজারসহ অন্যান্য স্থান থেকে পাইকারি দামে সবজি সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে তা ক্রয়মূল্যে বিক্রি করা হচ্ছে। এই উদ্যোগ বাজার সিন্ডিকেট দমন এবং সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে আসার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

এখন পর্যন্ত বাঁশখালীর মিয়ার বাজার, উপজেলা, ছনুয়া এবং অন্যান্য বড় বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সংগঠনটি জানায়, তাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

“মানবতার কল্যাণে আমরা” সংগঠনের এই কার্যক্রম শুধু মানবিকতার উদাহরণই নয়, বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাঁশখালীর সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এই ধরনের আরও উদ্যোগের জন্য উৎসাহিত করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme