বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মেহেরপুরে ৪ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০ ভিউ

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গাংনী থানার বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধাওয়া করে বামন্দী বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি সিএনজিচালক মিলন শাহা গাংনী উপজেলার রামনগর গ্রামের ফজলু শাহের ছেলে।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে সহকারী উপ-পরিদর্শক দেবদাস কুমারসহ সঙ্গীয় সদস্যদের নিয়ে চেকপোস্ট বাসিয়ে সড়কে চলাচল করা গাড়ি তল্লাশি করছিল। এ সময় একটি সিএনজি পুলিশের চেকপোস্ট অমান্য করে দ্রুত গতিতে চলে আসে। পুলিশ সদস্যরাও বাইক নিয়ে ধাওয়া করে সিএনজিটিকে।

বামন্দী বাজারে এসে সিএনজির একটি চাকা পাংছার হলে গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। তখন পুলিশ সদস্যরা গাড়িটি আটকে ফেলে সিএনজির ভেতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ৪ কেজি গাজা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme