শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মোজাম্বিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭ ভিউ

এম আর মুজিব (মোজাম্বিক সাংবাদদাতা )
আফ্রিকার দেশ মোজাম্বিক জাম্বেজিয়া প্রদেশের আলতো-মুলুক শহরে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ ।

কোভিড ১৯ মোজাম্বিক সরকারের নির্দেশিত বিধিনিষেধ ও প্রযোজ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে মোজাম্বিক আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৭ ই ফেব্রুয়ারি রবিবার বিকালে আলতো মুলুক শহরে জাতীয় সংগীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শিরোনামে একুশের কালজয়ী গানটি পরিবেশনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন , মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মুফিজ উদ্দিন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাম্বিক আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, কাজী আরিফ ,শহিদুল ইসলাম,মোরশেদুল আলম (মিশু), আনিছুর রহমান । আরো উপস্থিত ছিলেন মোজাম্বিকের বিভিন্ন প্রদেশ এবং ডিস্ট্রিক থেকে আসা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme