শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

রামদাশ মুন্সির হাটের ইজারা আদায়ে নতুন সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৮ ভিউ


আবদুল্লাহ আল রিয়াদ
ঐতিহাসিক রামদাশ মুন্সির হাটের ইজারা আদায়ে এসেছে নতুন সিদ্ধান্ত, ইউ এনও কর্তৃক নির্ধারিত করা হয়েছে    ইজারা আদায়ের পরিমান।

  
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের  রামদাস মুন্সীর হাটের ইজারা  আদায় নিয়ে  ইজারাদার ও বিক্রেতাদের মাঝে বেশ কিছু দিন ধরে বিরোধ  চলছিল,   চলমান  ওই বিরোধ নিরসনে  ও  সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার বাঁশখালী  উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে  উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত  হয়। এতে আরো  উপস্থিত   ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম  শাহাদত আলম,রামদাস হাটের ইজারাদার হাসান কামাল, রামদাস হাট  ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আ ন ম ফরহাদুল আলম সহো  ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ  । দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ইজারা আদায়ের বিষয়ে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।


১। স্বাভাবিক সময়ে গরু প্রতি ৭০০/-  ও ছাগল প্রতি হাজারে ৪০/- টাকা হারে আদায়
২।  পবিত্র ঈদ- উল-আজহার পূর্বে (সর্বোচ্চ ৩ বাজার) গরু প্রতি ১১০০/- ও ছাগল প্রতি হাজারে ৫০/- টাকা হারে আদায়
৩। হাঁস/ মুরগী প্রতিটি ৫/- টাকা হারে আদায়
৪। মাছ ফুল ড্রাম ৫০০/- ও হাফ ড্রাম ২৫০/- টাকা হারে আদায়
৫। সবজি যারা ৪-৫ ধরণের বিক্রি করেন তাদের ক্ষেত্রে ৫৫/- ও যারা ১ প্রকারের সবজি বিক্রি করেন তাদের ক্ষেত্রে ১০/- টাকা হারে আদায়
৬।  লোডশেড়িং এর সময় যারা জেনারেটর সুবিধা ব্যবহার করেন তারা বাল্ব প্রতি ২০/- টাকা হারে প্রদান করবেন
সংশ্লিষ্ট সকলকে বর্ণিত সিদ্ধান্ত সমূহ মেনে চলার অনুরোধ করেছেন বাঁশখালী উপজেলা প্রসাশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme