শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

শিশুদের বই পড়া আর প্রাকৃতিক পরিবেশে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭ ভিউ

চট্টগ্রামে প্যারেন্টিং বিষয়ক কর্মশালায় এই মন্তব্য করেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক

প্রধান অতিথির বক্তৃতায় এমএ মালেক

প্যারেন্টিং বিষয়ক মুক্ত চিন্তা ও পরামর্শক প্ল্যাটফর্ম ব্লগবাড়ির উদ্যোগে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নগরীর লিডার্স স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হল শিশুর মানসিক বিকাশ, লালন-পালন ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা দি আর্ট অব প্যারেন্টিং।

বক্তৃতায় তানভীর শাহরিয়ার রিমন, মোটিভেশনাল স্পিকার

 

 

 

 

 

 

উক্ত সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অভিভাবকদের উপস্থিতিতে এতে ব্লগবাড়ির প্রতিষ্ঠাতা ও সিইও কাজী সাঈদের সভাপতিত্বে ও সমাজকর্মী গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড.নূ.ক.ম. আকবর হোসেন, প্রাক্তন বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কর্নেল (অব:) আবু নাসের মোঃ তোহা বিএসসি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, অধ্যক্ষ চট্টগ্রাম লিডার্স স্কুল অ্যান্ড কলেজে। বিষয়ভিত্তিক আলোচনা রাখেন ফাতেমা জেবুন্নেসা, বিভাগীয় প্রধান (মনোবিজ্ঞান) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। ড.আব্দুল মমিন, পি. এইচ. ডি. (কৃষিবিদ্যা) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অব.) বিএআর আই।

বাঁশখালী সমিতির সাধারণ সম্পাদক, লেখক ও সমাজকর্মী মোহাম্মদ আইয়ুব

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটিভেশনাল বক্তা হিসেবে খ্যাত তানভীর শাহরিয়ার রিমন, সিইও, রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেড। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক দিদারুল ইসলাম।

ব্লগবাড়ির প্রতিষ্ঠাতা ও সিইও কাজী সাঈদ

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব আবু তালেব বেলাল, সহকারী সম্পাদক, দৈনিক পূর্বদেশ, বাঁশখালী সমিতির সাধারণ সম্পাদক, লেখক ও সমাজকর্মী মোহাম্মদ আইয়ুব, দৈনিক বাংলা আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম এর প্রতিনিধি , বাঁশখালী এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা রহিম সৈকত।

দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করছেন বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকত

উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি ব্লগবাড়ির কর্তৃক প্রকাশিত প্রথম ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়।

ব্লগবাড়ির প্রকাশনা হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ

কর্মশালায় বক্তারা বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য তাদের হাতে মোবাইল ফোন তুলে দেয়ার পরিবর্তে বই, প্রাকৃতিক পরিবেশে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। কোন ভুল করলে তাদের শারীরিক, মানসিক শাস্তি দেয়ার পরিবর্তে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। কারন শিশু কালে যেসব অভিজ্ঞতা লাভ করে তা পরবর্তী জীবনে প্রভাব ফেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme