শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

শীলকূপে পুকুরে ডুবে জোড়া শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৭ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীr শীলকূপের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মাবিয়া বাপের বাড়ীতে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওয়াজিফা বেগম স্থানীয় আবু ছালেকের কন্যা এবং অপর শিশু মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু দুটি সব সময় এক সাথে থাকত, খেলত।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে একই পুকুরে শিশু দুটি সম্ভবত পানি নিয়ে খেলতে নামলে পা পিছলে পড়ে গেলে আর উঠতে পারেনি। দুপুর ১২টা নাগাদ মারিয়ার মা পুকুরে ভেসে থাকা নিজ কন্যাকে দেখে চিৎকার করলে সবাই জড়ো হয়ে উদ্ধার করে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এই নিয়ে স্থানীয় ইউপি সদস্য রাশেদ নূরী জানান পুকুরে খেলতে গিয়ে সকলের অগোচরে প্রাণ হারান এই দুই শিশু। জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

One response to “শীলকূপে পুকুরে ডুবে জোড়া শিশুর মৃত্যু”

  1. সৈয়দ মাহবুবুর রহমান রহমান says:

    আল্লাহ যেন ঐ দুই পরিবারকে সবর করার তৌফিক দান করেন।আমীন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme