মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মোহাম্মদ আসিফ উল্লাহর ইন্তেকাল

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ ভিউ

সাতকানিয়া প্রতিনিধি ◾চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী গ্রামের তালুকদার পাড়ার বাসিন্দা মরহুম আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ উল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজার আল কাসিমিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবাসী মোহাম্মদ রেজাউল করিম জানান, মোহাম্মদ আসিফ উল্লাহ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাস করে আসছিলেন। অসুস্থ হয়ে তিনি শারজা আল কাসিমিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে লাইফ সাপোর্ট ও সিআইসিইউ পর্যায়ে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম মোহাম্মদ আসিফ উল্লাহ পরিবারের দ্বিতীয় ছেলে ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তুলাতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁদের দায়িত্বশীল আসিফ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উক্ত সংগঠনের পক্ষ থেকে খুব শিগগির তাঁর মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme