শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই হলো ১০ পরিবারের বসতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৩ ভিউ

চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় রাত ১টার দিকে আগুন লাগে। হঠাৎ আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, রাত ১টার পর আমরা খবর পাওয়ার সাথে সাথেই তিনটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। চলাচলের রাস্তা সরু হওয়ায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme