বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১ ভিউ

সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

এসআই বিশ্বজিৎ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা

করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme