শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

সাধনপুরে ১১ হত্যাকান্ডের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১ ভিউ

সাধনপুর ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী’র সহায়তা বিতরণ অদ্য সার্কিট হাউসে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক মেয়র আ.জ.ম. নাছিরউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সাধনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল-সহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ সদস্যকে মানননীয় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা করে ৪৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

২০০৩ সালের ১৮ নভেম্বর সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর শীল পাড়াস্হ তেজেন্দ্র শীলের বাড়ীতে রাত ১২.৩০ টায় একদল ডাকাত প্রবেশ করে।
ডাকাতদল ডাকাতি করতে না পেরে গান পাউডার দিয়ে পুড়িয়ে বাড়ীর ১১ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।

এ নারকীয় হত্যাকান্ডে ৪ দিন বয়সী শিশু কার্ত্তিক শীল, স্কুল ছাত্রী, বয়স্ক নারী-পুরুষ কেউ রক্ষা পায় নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme