শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিবকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[irp posts=”870″ ]

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশের কর্মকর্তারা সাথে ছিলেন।

বাঁশখালী উপজেলা প্রশাসন জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এই অভিযানে ড্রেজার দিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫), এবং একই উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

এছাড়া বালু ভর্তি ড্রেজারটি বোটসহ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme