শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পরীক্ষার ফল দেখতে বের হয়ে বাঁশখালীর শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৩ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নিখোঁজ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর পাথরঘাটার বাসা থেকে পরীক্ষার ফলাফল দেখার জন্য বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে।জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকার বাসা থেকে বের হয় মুগ্ধ। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফিরে আসেনি। তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজের সময় মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ (O+)। তার পরনে ছিল সবুজ স্ট্রাইপযুক্ত সাদা রঙের শার্ট।পরিবারের সদস্যরা জানান, মুগ্ধ বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময়েও ফিরে না আসায় আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মুগ্ধের মামা হাইকোর্টের আইনজীবী কুমার দেবুল দে বলেন, “মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা।”পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme