শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পৃথকভাবে মৌলভী সৈয়দের ৪৪ তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৪ ভিউ

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদ এর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১১ আগস্ট, চট্টগ্রাম বিকাল ৪টার সময় দক্ষিন জেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত দক্ষিণ জেলা  আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমম টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায়  খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সভাপতি বোয়ালখালী উপজেলার সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি,  বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম সহ  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে সকাল ১০টার সময় শেখেরখীল লালজীবন পুরাতন জামে মসজিদ মিলনায়তনে  আলোচনা বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহাতাব উদ্দীন আহমদ চৌধুরী।, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাইমুদ্দীন চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দীন মনছুর, দক্ষিন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি, বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, দক্ষিন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতাউল করিম আতিক, দক্ষিন জেলা যুবলীগের সহ সভাপতি মোজাম্মেল হক সিকদার, কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াছ ভিপি, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদ মাছুদ,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এমরানুল হক ইমরান, জহির উদ্দীন মুহাম্মদ বাবর,  আওয়ামীলীগ নেতা ফজল কাদের, রাশেদ আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme