• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

ওমানে বাঁশখালীর আরেক প্রবাসী ফিশিং বোট দুর্ঘটনায় নিহত

রহিম সৈকত / ১৪৫ শেয়ার
আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ওমানে ফিশিং বোট দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক প্রবাসী নিহত হয়। নিহত প্রবাসী আকবর আলী চৌধুরী (৩১) বাহারচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের ফতেহ আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলাম চৌধুরী ও হোসনে আরা বেগমের বড় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে প্রবাস জীবন যাপন করছিলেন আলী আকবর। ছয় বছর আগে তিনি একই এলাকার জান্নাতুল ফেরদৌস রুমিকে বিয়ে করেন। তাঁদের পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান ও দুই বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। আকবর বিগত দুই বছর আগে ওমানে গমন করেন সেখানে সাগরে মৎস্য আহরণ পেশায় নিয়োজিত ছিলেন।

নিহত আকবর আলীর চৌধুরীর ছোট ভাই রমজান আলী চৌধুরী দৈনিক বাংলাকে বলেন, বড় ভাই আকবরের সাথে থাকা সঙ্গীদের মাধ্যমে জানতে পারি সাগরে থাকা অবস্থায় বোটের হাল ধরে ছিলেন আমার ভাই। হঠাৎ হালের হাতল ভেঙ্গে গেলেই মুহুর্তেই আমার ভাই ছিটকে পড়ে সাগরে পড়ে যায় এবং পানিতে বোটের পাখার সাথে জড়িয়ে গিয়ে মৃত্যুবরণ করে।

স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন বলেন, আমি শুনেছি ফতেহ আলী চৌধুরী বাড়ির আকবর আলী চৌধুরী ওমানে মারা গেছেন। আমি আজ সকালে (শুক্রবার) তাঁদের বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারব। এর বেশি তথ্য আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?