মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মোহাম্মদ আসিফ উল্লাহর ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ ভিউ

বাঁশখালীর কৃতী সন্তান, দেশের প্রথিতযশা প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ-সম্পাদক সুলতান আহমেদ আশরাফী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরের পার্কভিউ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (১২ অক্টোবর) তাঁর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় নগরের দেবপাহাড় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার সরল গ্রামের মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সুলতান আহমেদ আশরাফী দীর্ঘদিন দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিইউজের সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ এবং বাঁশখালী ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের অধিকার আদায়ের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন এই প্রবীণ সাংবাদিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাঁশখালী এক্সপ্রেস এর প্রধান নির্বাহী রহিম সৈকত, নির্বাহী সম্পাদক তৌহিদ চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme