• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

বাঁশখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে পথচারীর মৃত্যু

রিপোর্টার নাম: / ৫৬ শেয়ার
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বনিক পাড়া টেক এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দা বিপিন চন্দ্র ধরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাগরী নিজ বাড়ি থেকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার উদ্দেশ্যে রাস্তার পূর্ব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অবিনাশ ধর। বনিক পাড়া টেক এলাকায় পৌঁছালে উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ও একটি অটোরিকশার (টমটম) ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। নিহত অবিনাশ ধরের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার ছেলে সুমন ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ জানান, সকাল ১১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনার খবর পাওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা করা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?