• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

বাঁশখালী উপকূল রক্ষায় প্যারাবন ও সামুদ্রিক ঘাসের ভুমিকা

রিপোর্টার নাম: / ৪৮ শেয়ার
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

পারভেজ উদ্দীন চৌধুরী ▪️

বছর দশেক আগেও এখানে (বাঁশখালী উপকূলের রত্নপুর পয়েন্টে) সমুদ্রের ভাঙ্গনের ফলে ঝাউবন থেকে শুরু করে ক্ষেতের ও ফসলের অনেক জমি সমুদ্রে হারিয়েছি। পাহাড়ের মতো বড় বড় সব বালির বাধ সহ মাছের ঘোনার অনেক জমি বিলীন হয়েগিয়েছে সমুদ্রে।

সামুদ্রিক ঘাস (সল্ট মার্স) ও প্যারাবন এখন যেভাবে হারিয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধার করে চলছে — এটা একটা অসাধারণ উদাহরণ যে উপকূল রক্ষায় ট্রেডিশনাল যেসব হার্ড সলুশান আপ্লাই করা হয় সেসব থেকে এই নেচার-বেসড সলুশান অনেক বেশি কার্যকর। উপকুলের পরিবেশ প্রকৃতি রক্ষার জন্য বাঁধের পাশাপাশি এই সমাধানের কোন বিকল্প নেই।

তবে এসব সফট সলুশান সাফল্যের মুখ দেখে না যদি স্থানীয় মানুষ এটার গুরুত্ব না বুঝে ও সম্পৃক্ত করা না যায়। এই ঘাস ও প্যারাবন ও আরো উপরে ঝাউবন বিকাশিত হওয়ার পিছনে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন এলাকার শিক্ষিত সচেতন অনেক ব্যাক্তিবর্গ। এসবের পক্ষে দাড়াতে গিয়ে নিজের গোত্রের লোকজনের শত্রু হয়েছেন এমনও আছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। তার উপর গবেষণা বলছে বঙ্গোপসাগরে এর মাত্রা পৃথিবীর অন্য সব সাগরের তুলনায় বেশি।

তাই নিজেদের ভিটেবাড়ি নিয়ে বাচতে হলে এখনি এই প্যারাবন সহ উপকূলের পরিবেশ প্রকৃতি রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?