• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালী ডিগ্রি কলেজে নতুন সভাপতি ড. জমির উদ্দীন সিকদার সংবর্ধিত

রিপোর্টার নাম: / ৮৬ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশখালী ডিগ্রী কলেজের নব মনোনীত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জমির উদ্দীন সিকদারকে সংবর্ধিত করেছেন  কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। গত শনিবার বেলা বারোটার দিকে কলেজের দায়িত্ব গ্রহণ পরবর্তী প্রথমবারের মতো কলেজ ক্যাম্পাসে এলে অধ্যাপক আবদুল গফুর, কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ, ডা. ফররুখ আহমদ ফারুক, অধ্যাপক কবি কামরুদ্দিন আহমদ, আকাশ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ড. জমির উদ্দীন সিকদার বলেন, বাঁশখালীর প্রাচীন এই বিদ্যাপীঠে গভর্ণিং বডির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি এই কলেজের শিক্ষার মান বাড়াতে আন্তরিক প্রচেষ্টা চালাবো। দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। একই দিনে তিনি বাঁশখালীর সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা মরহুম সুলতানুল কবির চৌধুরী ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের কবর জিয়ারত করেন। প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে ড. জমির উদ্দীন সিকদারের নাম ঘোষণা করা হয়। ড. জমির উদ্দীন সিকদার একই সাথে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও ঢাকাস্থ চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?