• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বের হলেন মাছ ধরতে, ফিরে এলেন লাশ হয়ে

রিপোর্টার নাম: / ৩৮ শেয়ার
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বাঁশখালীতে রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি মোঃ আরিফ (৩৩) নামের এক যুবক। খোঁজার করে রোববার সকালে কোনাখালী বিলে পড়ে থাকা তার অবস্থায় লাশ উদ্ধার করেন এলাকাবাসী। তথ্যটি নিশ্চিৎ করে তার চাচাতো ভাই মোঃ সরওয়ার উদ্দীন।

১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।। নিহত মোঃ আরিফ একই এলাকার হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলম বলেন,’তার মৃত্যুর কথা শুনে লাশ দেখতে গিয়েছিলাম। হাতের চামড়া চিলকে যাওয়া ছাড়া শরীরে বড় ধরনের জখমের চিহ্ন দেখা যায়নি। রাত্রে মাছ ধরতে গিয়ে ফিরেনি পরে খোজাখুজির পর বিলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘মাছ ধরতে গিয়ে মোঃ আরিফ নামে একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরিফের লাশ বাড়ির পাশের কোনাখালী বিল থেকে সকালে উদ্বার করে এলাকাবাসী। রাতে মাছ ধরতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?