• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

লিচুর কাঙ্ক্ষিত ফলন হয়নি এবছর

রিপোর্টার নাম: / ৯৯ শেয়ার
আপডেট: শুক্রবার, ৭ মে, ২০২১

লিচুর জনপদ নামে খ্যাত বাঁশখালীতে এ বছর আশানুরূপ লিচুর ফলন হয়নি। প্রয়োজন মত বৃষ্টি না হওয়ায় লিচুর ফলনে প্রভাব পড়েছে বলে মনে করছেন চাষীরা।

কালীপুরের লিচু দেশখ্যাত, কালীপুরের যেসব বাগানে প্রচুর লিচুর ফলন হত সেসব বাগানে তুলনামূলক ফলন হয়নি এ বছর। গতবছর সদর আমিন হাট, গুনাগরি, উপজেলা সদরে লিচু বিক্রি ছিল চোখে পড়ার মত। এ বছর হাতে গোনা কয়েকজন বিক্রেতা চোখে পড়েছে। কয়েকটি পরখ করে দেখা গেছে স্বাদে টক। বিক্রেতা মোহাম্মদ শফিক জানাল, প্রতিশ লিচু দুইশ থেকে,,আড়াইশ তিনশ পর্যন্ত বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, বাঁশখালীর পাহাড়ি ইউনিয়ন গুলোতে লিচু গাছ আছে, বাগানও আছে। আবাদকৃত বাগানের পরিমান প্রায় প্রায় সাড়ে সাতশ হেক্টর । এর মধ্যে কালিপুর ইউনিয়নেই আবাদ হয়েছে ২৭০ হেক্টর জায়গায়। বাঁশখালীতে স্থানীয় কালীপুর জাতের লিচু গাছের সংখ্যা বেশি। তবে এ জাত ছাড়াও চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু গাছ রয়েছে। কালীপুর জাতের লিচু বাজারে আসলেও চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু আরো ১৫ থেকে ২০ দিন পরে বাজারে আসবে। বৃষ্টি কম হওয়ায় ফলন অল্প কম হয়েছে। লিচুর আকারও ছোট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?