• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

সাউদার্ন ইউনিভার্সিটির লিগ্যাল ল কুইজে সেরা প্রতিযোগি বাঁশখালীর নুসরাত

রিপোর্টার নাম: / ৮০ শেয়ার
আপডেট: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বাঁশখালী এক্সপ্রেস- সাউদার্ন ইউনিভার্সিটির মোর্ট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ল লিগ্যাল কুইজে সেরা প্রতিযোগি নির্বাচিত হয়েছেন বাঁশখালীর মেয়ে নুসরাত জাহান তন্বী। এই প্রতিযোগিতায় তিন সদস্য নিয়ে প্রতিনিধিত্ব করে তার দল ‘ওয়ারিয়র্স’। তার সেরা প্রতিযোগি হওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় রানার্সআপ হয় তার প্রতিনিধিত্বকারী দল ‘ওয়ারিয়র্স’। বৃহস্পতিবার (১২ আগষ্ট) অনলাইন প্লাটফর্মে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়।

নুসরাতের প্রতিনিধিত্বকারী দল ওয়ারিয়র্সের অন্য দুই সদস্য হলেন- সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাবিহা সুলতানা ও বিবি আয়েশা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সেরা হওয়ার অনুভূতি জানতে চাইলে নুসরাত জাহান বলেন, ‘পাঠ্য বইয়ের বাইরে এমন মেধা চর্চা আমাদের ভবিষ্যৎ পথকে আরও আলোকিত করবে৷ আমাদেরকে এধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে নিজেদের প্রতিভাগুলোকে ব্যবহারের সুযোগ করে দেয়ার জন্য সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মোর্ট কোর্ট সোসাইটিকে ধন্যবাদ জানাই৷ এই সাফল্যের পুরো কৃতিত্ব আমার দলের সদস্যদের। ধন্যবাদ জানাই আমাদের আইন বিভাগের শিক্ষক খাদিজাতুল কোবরা মারিয়া ম্যামকে, আমাদের টিমের খবর প্রতিনিয়ত নিয়েছেন এবং উৎসাহ দিয়ে গেছেন।’

উল্লেখ্য, নুসরাত জাহান তন্বী বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদারের কন্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?