• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

হাজেরা তজু কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর এসএম আইয়ুব

রহিম সৈকত / ৫৩ শেয়ার
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হাজেরা তজু কলেজ এর অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কৃতি সন্তান প্রফেসর এসএম আইয়ুব। জনাব আইয়ুব কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা মাস্টার আবু আহমেদ, মাতা ছৈয়দা নূর জাহান। কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। তিনি নুরুল ইসলাম বিএসসি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় অবস্থিত হাজেরা তজু কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১ অক্টোবর, ২০২৩ তারিখে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। এবং সাম্প্রতিক সময়ে নিয়মিত অধ্যক্ষ অবসরে যাওয়ায় পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি সরকারি প্রবিধান অনুযায়ী অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পত-পত্রিকায় প্রকাশিত কলাম, প্রবন্ধ, কবিতার সংখ্যা শতাধিক। প্রকাশিত কাব্যগ্রন্থ “আর কত রাত”।

একজন শিক্ষা সংগঠক হিসেবে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে পেশাগত জীবনের অবসরে কাজ করছেন নিরলসভাবে। দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?