শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

জামালপুরে দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭ ভিউ

জামালপুরের সরিষাবাড়ী সলেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ হতে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছে। গতকাল এ বিষয়টি বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে জানা গেছে।

বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে জানা যায় যে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজী) মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে পৃথক পৃথক লিখিতভাবে বিভিন্ন অভিযোগ তুলে ধরে চলতি বছরের ২৮ আগস্ট ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অভিযোগ দাখিল করেন।

ওই দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয় প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের নিকট থেকে ব্যাংক রশিদের মাধ্যমে আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানের হিসাব নম্বরে জমা না দিয়ে প্রধান শিক্ষকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ জমা করে আত্নসাৎ করেন। এ নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সহকারে কর্মসূচি পালন করে সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা লিখিতভাবে অনাস্থা প্রস্তাব এনে অভিযোগ পত্র দাখিল করেন ইউএনও’র নিকট।

এ অভিযোগের আলোকে ৩রা সেপ্টেম্বর তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কে আহ্বায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে তদন্ত করে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম করেন।

উক্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে গত ২১ অক্টোবর তারিখে প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ওয়াজেদা পারভীন তার জবাব দাখিল করেন।

দাখিলকৃত নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হওয়ায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উল্লেখ করে গত ৪ নভেম্বর তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার স্বাক্ষরিত প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের পত্র দিয়েছেন।

উক্ত সাময়িক বরখাস্ত পত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ময়মনসিংহ, জেলা প্রশাসক,জামালপুর,অতিরিক্ত জেলা প্রশাসক, জামালপুর, (আইসিটি), উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,ময়মনসিংহ অঞ্চল, জেলা শিক্ষা অফিসার,জামালপুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সরিষাবাড়ীকে কে অনুলিপি দেওয়া হয়েছে ।

এব্যাপারে সরিষাবাড়ীতে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দিয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme