রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কথিত ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামালকে দৌঁড়ানি বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও জমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ ‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব

হুমকি-উসকানিমূলক বক্তব্যে সরকারি কাজে বাধা নয়: পাপ্পা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ ভিউ

হুমকি-উসকানিমূলক বক্তব্যে সরকারি কাজে বাধা নয়: পাপ্পাবাঁশখালী প্রতিনিধিবাঁশখালীর রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়—এমন হুমকি, উসকানি কিংবা অশালীন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।তিনি বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই বিএনপি রাজনীতি করে। তাই বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “যাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, আজ তাদের কেউ কেউ বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু কোনো ধরনের হুমকি, উসকানি কিংবা অশালীন বক্তব্যের মাধ্যমে বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা উচিত নয়।”

সরকারি কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, “সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তাদের ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি করা কাম্য নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সরকারি কর্মকর্তাদের বিব্রত বা চাপের মধ্যে রাখার চেষ্টা করা উচিত নয়।”সম্প্রতি প্রধানমন্ত্রীর বাঁশখালী সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাঁশখালীতে এলে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং যথাযথ সম্মান দিয়ে মঞ্চে স্থান দিয়েছি। সময়ের স্বল্পতার কারণে অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। অথচ আপনাদের আমির যখন বাঁশখালীতে এসেছিলেন, তখন আমাদের সঙ্গে একটি ফোনে যোগাযোগও করা হয়নি। তারপরও আমরা কোনো বিরোধ সৃষ্টি করতে চাই না।”

তিনি আরও বলেন, “আমরা বাঁশখালীতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে বাঁশখালীর মানুষের উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি সরকারকে নিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টার সমালোচনা করে পাপ্পা বলেন, “একদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের নামে তদবির করবেন, অন্যদিকে সরকারকে ফেলে দেওয়ার কথা বলবেন—এ ধরনের দ্বৈত অবস্থান কাম্য নয়। জনগণের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।”এর আগে বিকেল ৫টার দিকে বাঁশখালীর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন।

পরে মিছিলটি পূর্ণাঙ্গ রূপ নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার দারোগা বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মুহাম্মদ লোকমানের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সবুর, জেলা জিপি অ্যাডভোকেট কাশেম চৌধুরী, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।সভা থেকে বাঁশখালীর শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme