বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

পুলিশ পরিচয়ে ডাকাতি, টাকাসহ ৭ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯ ভিউ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় এ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে করাএক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

গ্রেপ্তাররা হলেন- রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০) ও সমির হোসেন (৪২)। তারা সবাই আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার ১২ দিনের মাথায় রোববার (০৩ নভেম্বর) তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme