শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

প্রখ্যাত আলেম আলহাজ্ব মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদারের ইন্তেকাল

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৫ ভিউ

মুহাম্মদ মিজান বিন তাহের

অতিথি প্রতিবেদক

বাঁশখালীর প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদার (৮১) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য আলেম গড়ার কারিগর মুফতি মাওলানা আবদুছ সামাদ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুযোগ্য সাধক ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন মাওলানা মুফতি আব্দুস সমাদ। এ প্রবীণ আলেম অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। হাজারো আলেমের ওস্তাদ মাওলানা মুফতি আবদুছ সামাদ সিকদার মৃত্যুকালে ৫ ছেলে ছয় মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সসমাজসেবক অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের পিতা।

বুধবার বিকাল ৫.৩০ মিনিটে গন্ডামারা নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আল্লাহ তাআলা ইলমে দ্বীনের এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme