শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

প্রতারক চক্রের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ দিয়েই দাম চুকাল সায়মুন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ ভিউ

বিশেষ প্রতিনিধি ▪️

প্রতারক চক্রের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ দাম চুকাল মোহাম্মদ বোরহান উদ্দিন সায়মুন। নিহত সাইমুন বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের পুত্র। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় আনুমানিক ২ সেপ্টেম্বর তাকে খুন করেন প্রতারক।

পারিবারিক সূত্রে জানা যায়, সাইমুন একটি মিথ্যা মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালীন সময়ে প্রতারক চক্রের এক সদস্য তাঁর সাথে সখ্যতা তৈরী করে। পরে জামিনে মুক্ত হয় সাইমুন, কাছাকাছি সময়ে ঐ প্রতারক চক্রের সদস্যও মুক্ত হয়। পরে সেই সদস্য তাঁকে ঢাকায় ভাল চাকরি দিবে বলে ডেকে নিয়ে যায়। সাইমুন ঢাকায় যায় ২৭ আগস্ট, ঐ চক্রের সদস্যের আরো দুই একজন সহ যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসায় উঠেন ৩১ আগস্ট। সে সময় সাইমুনকে আটকে তাঁরা সাইমুনের বাড়িতে ফোন দিয়ে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ধারনা করা হচ্ছে টাকা পাওয়ার সম্ভাবনা না থাকায় , কিংবা অস্বীকৃতি জানানোয় তাকে ২ সেপ্টেম্বর হত্যা করে ভাড়া বাসার রুম তালাবদ্ধ করে সটকে যায়। ৫ সেপ্টেম্বর গন্ধ ছড়ানো শুরু করলে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সাইমুনের চাচাতো ভাই, আজিজ উদ্দিন জানান, তাঁরা সাইমুনের মরদেহ নিয়ে ফিরছেন। রাতেই দাফন সম্পন্ন করা হবে। অভিযুক্ত চক্রের সদস্যকে তাঁরা পরিচয় জানতে পেরেছে। যাত্রাবাড়ী থানায় তাঁদের নামে মামলা রুজু করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়,তদন্তের স্বার্থে আপাতত তাঁরা অভিযুক্তের নাম প্রকাশ করতে চায়না। দ্রুত গ্রেফতার পূর্বক সবকিছু জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme