শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বিএনপি-জামায়াত সংঘর্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১ ভিউ

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. সরোয়ার নামে এক শ্রমিককে আটক করা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত চারজন আহত হয়েছেন। এতে শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর। আহতরা হলেন- মো. শাহাদাৎ (২২), আবদুল আল টিটু (৩৫), মো. সোহেল (২৫) ও তানভীর চৌধুরী (২৫)।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র চারজন আহতের বিষয়ে নিশ্চিত করেন। আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন মাস্টার কালবেলাকে বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে। মূলত জামায়াতের সঙ্গে নয়, শ্রমিকদের সঙ্গে বিএনপির মারামারি হয়েছে।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না কালবেলাকে বলেন, শ্রমিকলীগ নেতা সরোয়ার শ্রমিকদের জিম্মি করে চাঁদাবাজি করছে, আমরা প্রতিবাদ করেছি।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর কালবেলাকে বলেন, সিএনজি শ্রমিক নেতা সরোয়ারকে আটকের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা পৌর সদরের বাসস্ট্যান্ডে ব্যারিকেড দেয়। এই ব্যারিকেডকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme