শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মোজাম্বিকে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৮ ভিউ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মোজাম্বিক শাখা। গতকাল দুপুরে দেশটির মানিকা প্রভিন্সের শিমুই শহরের রায়হান কমপ্লেক্সে আহমেদ নূরের সভাপতিত্বে এবং আব্দুল গফুর মানিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আহমেদ উল্লাহ। বক্তব্য রাখেন মোঃ শাহজাহান, মোস্তফা কামাল পুতো, মোঃ আমির , সরোয়ার আলম লিটন, কবির আহমেদ, হেফাজ উদ্দিন সাগরসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme