মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে বন্যাদুর্গতদের এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১০ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএ এইডের সহযোগিতায় আয়োজিত এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. জকরিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকা হারিয়ে অসংখ্য পরিবার আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, আর এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব। তিনি স্পষ্ট করে বলেন, এই ত্রাণ বিতরণ কোনো অনুগ্রহ নয়, বরং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রয়াস মাত্র।

ড. জকরিয়া আরও উল্লেখ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনও দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সংস্থা ও স্বেচ্ছাসেবীর প্রতি আহ্বান জানান, তারা যেন ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছেই সহায়তা পৌঁছে দেন।তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হবে।

এ প্রসঙ্গে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সরকারের সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর এবং বেসরকারি এনজিও সংস্থাগুলো যৌথভাবে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ আল-মাইল আল-জায়াবি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, বীটসের চেয়ারম্যান এনামূল হক, প্রধান অতিথির একান্ত সচিব শরিফ আহমেদ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম, আক্তার হোসেন ও মহসিন। এ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, সাবেক ছাত্রনেতা এস এম শহীদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুস ছবুর, শাহরিয়ার আশকরি ও সাবেক ছাত্রদল নেতা ছরোয়ার আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme