শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ ভিউ

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা দেওয়া হয়।

বাঁশখালীর কৃতি সন্তান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়ার নির্দেশনা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার বিশেষ অনুরোধে এ সহায়তা দেওয়া হয়েছে। রোববার বাঁশখালী উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কিবরিয়া আজম এবং কারিতাসের প্রোগ্রাম সমন্বয়কারী ড্যানিয়েল।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ আলী ও এস.এম শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ইসমাইল, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল চৌধুরী, বাঁশখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, বাঁশখালী পৌরসভা ওলামা দলের সদস্য সচিব মৌলানা সোহেল ইকবাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, মোহাম্মদ হুমায়ুন ও জিশানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারিতাস বাংলাদেশের এই মানবিক সহায়তা শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। এ সময় এলাকার সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme