শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে কয়েক ঘন্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৯ ভিউ

এম আর মুজিব

মোজাম্বিক সংবাদদাতা-বাঁশখালী এক্সপ্রেস

আজ (২৪ই জুলাই) দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মাহামুদুল ইসলাম (৪২) ও ইসমাইল নামে আরো দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি……রাজেউন)

পার্শ্ববর্তী বসবাসরত  জাকের হোসাইন জানান,গত দশ থেকে বার দিন আগে মাহামুদুল ইসলাম অসুস্থতাবোধ করলে কোন চিকিৎসা না নিয়ে অবহেলা করে । চার দিন পর আরো বেশি অসুস্থ হয়ে গেলে তখন মাহামুদুল ইসলামকে পার্শ্ববর্তী ভিলানকুলো শহরে হসপিতাল রোয়াল দি ভিলানকুলো নামে এক হসপিতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনা টেস্ট দেওয়া হলে তার করোনা পজিটিভ আসে । করোনা পজিটিভ আসার পর তাকে ইয়ানবানি বিভাগীয় জানগামো কোভিন১৯ হসপিতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। দীর্ঘ এক সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে আজ শনিবার সকাল মোজাম্বিক সময় ৭টার দিকে তার মৃত্যু হয়।

মোজাম্বিকের ইয়ানবাহনি প্রদেশের ইয়ানসুরু শহরে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন মাহামুদুল ইসলাম। ইয়ানসুরু শহরে স্বপরিবারে বসবাস করতেন। তার দুই মেয়ে এক ছেলে সন্তান আছে ।

মৃত মাহামুদুল ইসলামের বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন ১নং ওয়ার্ড । সে মৃত আজি আহমদ এর ছেলে।

অন্যদিকে মোজাম্বিকের গাজা প্রদেশের মাপুতো সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন ইসমাইল নামের আরেক বাংলাদেশি ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা যায় সে কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া টইটং বলে জানা যায়।

উল্লেখ্য, মোজাম্বিকে করোনা মহামারিতে এই পর্যন্ত ১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যার মধ্যে ১০ জন বাঁশখালীর অধিবাসী ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme