বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির ফটকে আগুন দেওয়ার অভিযোগ কথিত ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামালকে দৌঁড়ানি বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও জমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ ‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক
আর্কাইভ

বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির ফটকে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | বাঁশখালী এক্সপ্রেস ◾চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আমিনুর রহমানের অভিযোগ, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের আরো...

কথিত ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামালকে দৌঁড়ানি

চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসায় ঘেরাও ও হেনস্তার শিকার হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিন। শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাঁর বাসা ঘেরাও করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নেতৃত্বে একদল লোক কামাল উদ্দিনের ভাড়া আরো...

বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও জমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে একই বাড়ির পৃথক কক্ষ থেকে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী জমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি জাহেদুল ইসলাম (৪৮)। তিনি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক উপজেলা আরো...

আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা

রহিম সৈকত ◾ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে বাঁশখালীর ১১টি মাদ্রাসার মধ্যে পাসের হারে প্রথম হয়েছে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৫ শতাংশ। অন্যদিকে মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে পাস করেছেন ৫৮ জন। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার ১১টি মাদ্রাসা আরো...

এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ

রহিম সৈকত  ◾চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বাঁশখালীর সাতটি কলেজে মিশ্র চিত্র দেখা গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে উপজেলার সাতটি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে মাস্টার নজির আহমদ কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৩ দশমিক ০৭ শতাংশ। অন্যদিকে মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে সরকারি আলাওল কলেজ। এ প্রতিষ্ঠানের আরো...

‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সচেতনতামূলক দৌড় কর্মসূচিতে অংশ নিয়ে যৌতুক ও বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে অপেশাদার দৌড়বিদদের সংগঠন ‘সিন্ডিকেট রানার্স’। ৩০ অক্টোবর ২০২৬ সকালে নগরীর ঐতিহ্যবাহী সিআরবিতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা স্বাস্থ্য সচেতনতার বার্তার পাশাপাশি সামাজিক কুসংস্কার ও অন্যায্য প্রথার বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দৌড়ে আরো...

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘EX-BRHSian FOOTBALL FESTIVAL Season-3’। চট্টগ্রাম নগরীর ১ কিলোমিটার এলাকার নূর নগর হাউজিং সোসাইটিতে অবস্থিত NN Sports Arena-তে বিকেল ৩টায় শুরু হবে এ ফুটবল উৎসব। আয়োজক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এসএসসি ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট ১৬টি দল এবারের আসরে আরো...

এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল ইসলাম। কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা:সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ রেজাউল করিম আরো...

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ

দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বাঁশখালী এক্সপ্রেস এখন গুগল প্লে স্টোরে। সংবাদ, ডকুমেন্টারি ও জরুরি তথ্য পেতে বিনামূল্যে ডাউনলোড করুন বিজ্ঞাপনমুক্ত আরো...

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ৯ বছর বয়সী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মো. ইব্রাহিম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকে এখনো আটক করা যায়নি। শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা আরো...
অপার সম্ভাবনার বাঁশখালী সমুদ্র সৈকত

© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme