শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী ক্রিকেট একাডেমির ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪২ ভিউ

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ও অসহায়দের মধ্যে সীমিত সাধ্যের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং একাডেমীর পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। ২৪ মার্চ ২০২৫ তারিখ সোমবার সকাল ১১ টার সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বদেশ বাঁশখালী প্রতিনিধি শফকত চাটগামী,সহসভাপতি দৈনিক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গুর বাঁশখালী প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ,
বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদ প্রমূখ।

ইফতার সামগ্রী ও ত্রান বিতরণ কালে অতিথিবর্গ বলেন,পবিত্র মাহে রমজানে মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে বাঁশখালী ক্রিকেট একাডেমী উপজেলায় মানসম্পন্ন ক্রিকেটার তৈরীর পাশাপাশি মানবিকতার কথা চিন্তা করে মানুষের কল্যানে এমন মহৎ উদ্যোগ নেওয়ায় নিশ্চয়ই ধন্যবাদ দিতেই হবে। বক্তারা আগামীতেও বাঁশখালী ক্রিকেট একাডেমী এ ধরনের জনকল্যানমুলক ও মানবিক কর্মসূচীতে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme