• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

অধ্যক্ষ আল্লামা খাইরুল বশর হক্কানীর নামাযে জানাযায়  মানুষের ঢল

রিপোর্টার নাম: / ৬৫ শেয়ার
আপডেট: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আশেকানে আউলিয়া মাদ্রাসা, আশেকানে আউলিয়া  সরকারী ডিগ্রী কলেজ, আশেকানে আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বায়েজিদ থানা শাখার প্রধান উপদেষ্টা,  প্রবীণ আলেমেদ্বীন,পীরে ত্বরিকত  অধ্যক্ষ আল্লামা খাইরুল বশর হক্কানি ৭ সেপ্টেম্বর সকালে  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  মরহুমের নামাজে জানাযা (৭ সেপ্টেম্বর মঙ্গলবার) রাত ৯ টায় আশেকানে আউলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে।

নামাযে জানযার পূর্বে আলোচনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন,  আল্লামা হক্কানী ছিলেন একজন প্রাজ্ঞ আলেমেদ্বীন, মাদ্রাসা, স্কুল, কলেজ, খানেকাহসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও হাজারো আলেমের শিক্ষাগুরু। আহলে সুন্নাতের এ অতন্দ্র প্রহরীকে হারিয়ে মুসলিম মিল্লাতের আজ অপূরণীয় ক্ষতি হয়ে গেল।এ বটবৃক্ষের শূণ্যতা কখনো পূরণ হবার নয়। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং  মহান আল্লাহপাকের দরবারে তাঁর রফে দারাজাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?