শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

হাতির আক্রমনে ১জন, হাতি দেখে ভয়ে ১জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ ভিউ

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে মো. দুলাল (৫০), হাতি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে রেহেনা আক্তার (৩৮), নামে স্থানীয় দুই বাসিন্দার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার গুয়াপঞ্চক ও বৈরাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বৈরাগ ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির ও একই ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) খোশাল তালুকদারের বাড়ির বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী মো ইদ্রিস মিয়া জানায়, রাত ৯টার দিকে একটি হাতির পাল গুয়াপঞ্চক এলাকায় ঘুরাফিরা করতে দেখা যায় । এক সময় হাতিগুলো মো. দুলাল নামে ঐচকৃষকে সামনে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে দুরে ছুড়ে ফেলেন। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই মৃত্যু হয়।

ওখান থেকে হাতিগুলো হেটে হেটে বৈরাগ খোশাল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় গেলে রাত ১টার দিকে রেহেনা আক্তার নামে ঐ গৃহবধূ মাথা ঘুরে পড়ে যান। পরে তাঁকে নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে রাতে এবং ভোরে হাতিরপাল লোকালয়ে চলে এসে খাবারের জন্য বিভিন্ন গ্রামে হানা দেয়। এ যাবত বন্যহাতির আক্রমণ প্রায় ১৫ জন লোক মারা গিয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, সরকারি সিদ্বান্ত মোতাবেক হাতির আক্রমণে নিহত ব্যক্তিকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme