চট্টগ্রামের আনোয়ারায়, উপকূলীয় প্রান্তিক ও প্রতিবন্ধী ৫০ শিশুর মাঝে পুষ্টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে একজন প্রতিবন্ধী শিশুর হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
উদ্যোক্তারা বলেন, শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রান্তিক ও প্রতিবন্ধী শিশুদের পুষ্টির বিষয়ে পরিবার ও সমাজে আরও সচেতনতা প্রয়োজন।
তাদের মতে, একটি শিশুর পুষ্টির ঘাটতি শুধু তার ব্যক্তিগত বিকাশকেই বাধাগ্রস্ত করে না; এর প্রভাব পরিবার, সমাজ এবং বৃহত্তর পরিসরে রাষ্ট্রের ওপরও পড়ে। তাই আশপাশের প্রতিটি শিশুর পুষ্টির প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সবার সম্মিলিত দায়িত্ব।
ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের এমন উদ্যোগকে শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, আজকের শিশুদের যথাযথ যত্ন ও পুষ্টি নিশ্চিত করা গেলে ভবিষ্যতের সমাজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে শিশুদের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Leave a Reply