রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী-রাবিপ্রবি’র নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২৭) গঠিত হয়েছে।
রকিবুল ইসলামকে সভাপতি ও তৌফিক হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে ১২ আগস্ট ২০২৬ তারিখে ১ বছর মেয়াদের নতুন কার্যকরী পরিষদ অনুমোদন করা হয়। ১৭ আগস্ট, ২০২৬ তারিখ হইতে উক্ত কমিটি কার্যক্রম শুরু করিতে পারিবে।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ-সভাপতি আবিদুল ইসলাম মাবরুর, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দুর্জয় দে, অর্থ সম্পাদক মোহাম্মদ সাকিবুল হাসান, দপ্তর সম্পাদক সঞ্জয় দাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তিথি ধর পূর্ণা, তথ্য ও প্রচার সম্পাদক বিজয় দাশ, সংস্কৃতি ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক পূজা চক্রবর্তী।কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসিন জান্নাত খাদিজা, অমিত দাশ, আতিকুর রহমান ও মোহাম্মদ সাঈদি।
Leave a Reply