শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৩ ভিউ

গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীনবরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদ হোসেন এবং গীতা পাঠ করেন রাজেশ পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত জাহান ও আসিফ আফ্রিদী। শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. জহুরুল আলম, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহিমউদ্দীন, সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রাজপতি দাস, ফিজিক্যাল স্টাডিজ অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক আ.হ.ম. নোমান, শারীরিক শিক্ষা বিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জালাল আহমদ, বাঁশখালী জলদি আধুনিক হাসপাতালের পরিচালক এস. এম. শৌয়াবুর রহমান, মাস্টাদা সূর্যসেন হলের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, অত্র এসোসিয়েশনের সাবেক সভাপতি ইমন সৈয়দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সাবেক সভাপতি ও সাউথ এশিয়ান কলেজের প্রভাষক নেজাম উদ্দীন, অত্র এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল সিদ্দিকী, সাবেক শিক্ষার্থী মিশকাতুর রহমানসহ আরও অনেকে।সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বাঁশখালীর বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোকপাত করেন।

পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক সফলতার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশেষ করে বাঁশখালীর অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে শিক্ষার্থীদের সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অত্র এসোসিয়েশনের সভাপতি মো. রায়হান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাঁশখালীর শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে আগামী দিনে আরও সুন্দর ও অর্থবহ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও উদ্যোক্তা জাহেদুল ইসলাম জিকু মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

নবীনদের বরণ, প্রবীণদের বিদায় এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme