ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব)-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তোহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস একাডেমিক ভবনের ৫০৩ নম্বর কক্ষে আয়োজিত ‘Ice Breaking and Get Together’ শীর্ষক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। ডুসাবের আয়োজনে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীরা পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠানে বাঁশখালী থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস কর্মকর্তা ফয়সাল আকবর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তা জাকির হোসেন, বিসিএস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা মুবিনুল হক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তামিমা আফরিন।
Leave a Reply