শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ ‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুকে পোস্ট

‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৯ ভিউ

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সচেতনতামূলক দৌড় কর্মসূচিতে অংশ নিয়ে যৌতুক ও বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে অপেশাদার দৌড়বিদদের সংগঠন ‘সিন্ডিকেট রানার্স’।

৩০ অক্টোবর ২০২৬ সকালে নগরীর ঐতিহ্যবাহী সিআরবিতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা স্বাস্থ্য সচেতনতার বার্তার পাশাপাশি সামাজিক কুসংস্কার ও অন্যায্য প্রথার বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দৌড়ে অংশ নেন। তাঁদের প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল—‘সুস্থ সমাজ ও সুখী দাম্পত্যের স্বার্থে যৌতুক এবং অতিরিক্ত কাবিনকে না বলুন’।

এ সময় সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের দাবিতে দুই পুত্রবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান প্রতিবাদী রানাররা।

সিন্ডিকেট রানার্সের প্রেস উইংয়ের মামুনুর রশিদ জানান, পটিয়ার দুটি হত্যাকাণ্ড সমাজে যৌতুকের ভয়াবহতা আবারও সামনে এনেছে। তাঁর মতে, যৌতুকের পাশাপাশি বিয়ের সময় সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত কাবিন বা দেনমোহর নির্ধারণের প্রবণতাও পারিবারিক জটিলতা ও মানসিক অশান্তির কারণ হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও।

তিনি বলেন, “পটিয়ার এই দুটি হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় যে যৌতুকের মতো আদিম ও নৃশংস ব্যাধি এখনো আমাদের সমাজে কতটা ভয়ংকর রূপ নিয়ে টিকে আছে। একই সাথে বিয়ের সময় সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত কাবিন বা দেনমোহর নির্ধারণের প্রবণতাও অনেক ক্ষেত্রে পারিবারিক জটিলতা ও মানসিক অশান্তি তৈরি করছে, যা প্রকারান্তরে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বিশ্ব স্ট্রোক দিবসের এই চমৎকার স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি আমরা এই মঞ্চটিকে সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। পটিয়ার ঘটনার মতো আর যেন কোনো নারীর জীবন দিতে না হয় এবং তরুণ প্রজন্ম যেন এই কুপ্রথাগুলোর বিরুদ্ধে সচেতন হয়, সেই লক্ষ্যেই সিআরবির এই রানে আমাদের এই অভিনব প্রতিবাদ। বিয়ের মতো একটি পবিত্র বন্ধনকে সব ধরনের বাণিজ্যিক মানসিকতা ও অন্যায্য লেনদেন থেকে মুক্ত রাখতে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সিন্ডিকেট রানার্সের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্ট্রোক দিবসের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে সামাজিক সচেতনতার বার্তা যুক্ত করতেই তাঁদের এ উদ্যোগ। তাঁদের এই ব্যতিক্রমী অংশগ্রহণ সিআরবিতে উপস্থিত সাধারণ পথচারী, দর্শক ও অন্যান্য রানারদের প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme