শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বন্যার্ত ৫২ পরিবারের পাশে ‘আলোকবর্তিকা’

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৮ ভিউ

দক্ষিণ ইলশার সামাজিক ও মানবিক সংগঠন ‘আলোকবর্তিকা’ বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যার প্রাথমিক পর্যায়ে সংগঠনটির উদ্যোগে মোজাম্বিক প্রবাসী সিনিয়র উপদেষ্টা শহিদুল ইসলামের অর্থায়নে ৪০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

তারই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী পূনর্বাসনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৫২টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে যার অর্থায়নে ছিলেন সিনিয়র উপদেষ্টা সাব-ইন্সপেক্টর এম. এ. মোতালেব, জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার সরওয়ার আলম, চরনদ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান তালুকদার এবং সংগঠনের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন।

সংগঠনের সভাপতি আহমেদ উল্লাহ আল ফয়সালের নেতৃত্বে পরিচালিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ওয়াহিদুল ইসলাম রুবেল,ইফতেখারুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মনিরুল আলম, আলী আজগর সোহেল, মুবিন উদ্দিন, ইমাম হোসেন, মুজিবুল হক, হাবিব মনজুর রাফি, জাবেদ হোসেন ও মোহাম্মদ তাইমুন।বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে জানতে সংগঠনের সদস্যরা প্রতিটি পরিবারের বাড়িতে স্বশরীরে উপস্থিত হন।

এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনের কথা শোনেন এবং নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন।সংগঠনের সভাপতি আহমেদ উল্লাহ আল ফয়সাল বলেন, “দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যার শুরু থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

“স্থানীয়রা ‘আলোকবর্তিকা” র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার শুরু থেকে খাদ্য সহায়তা এবং পরবর্তীতে নগদ অর্থ সহায়তার মাধ্যমে সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগের সময়ে এ ধরনের সম্মিলিত মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme