• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

আজিজ-আনোয়ারা স্মৃতি বৃত্তি প্রদান

প্রেসবিজ্ঞপ্তি / ৪০ শেয়ার
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম এর মাধ্যমে আলো ছড়িয়ে যাওয়া সংগঠন আজিজ আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আজিজ আনোয়ারা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৬ মার্চ মঙ্গলবার পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়। এতে ৪০ জন শিক্ষার্থীর মাঝে ১,২০,০০০ টাকা নগদ অর্থবৃত্তি প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ জাকের হোসাইন এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জমির হায়দার সঞ্চালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা, অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবু ইউসুফ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, শিক্ষা সংগঠক, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজ উদ্দিন হায়দার, আনোয়ারা আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আজিজ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন মজুমদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক বাবুল কান্তি দেব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ নেজাম উদ্দিন, স্নাতক শ্রেণির শিক্ষার্থী নাহিম তালুকদার মোর্শেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কোবরা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?