• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

গুনাগরী ইউনাইটেড এসোসিয়েশন’র বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম: / ৫২ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

‘গাছ লাগিয়ে যত্ন করি
সুস্থ প্রজন্মের দেশ গড়ি’
এই স্লোগানকে প্রতিপাদ্য করে
‘গুনাগরী ইউনাইটেড এসোসিয়েশন’ এর উদ্যোগে ১৬ ই জুন রবিবার-২০২৪ তারিখে সংগঠনের ‘আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয় । সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুর রশিদ এর সঞ্চালনায় সকাল ৮ টা ৩০ মিনিটে ‘আলোচনা সভা’ শুরু হয় এরপর সকাল ১০ টায় পশ্চিম গুনাগরী এলাকায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে এলাকাবাসী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সাড়া দিয়ে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে। উল্লেখ্য যে, ‘গুনাগরী ইউনাইটেড এসোসিয়েশন’ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনের উদ্যোগে প্রতিবছর নিয়মিত বহু সমাজিক কর্মসূচি পালন করে আসছে । তারই ধারাবাহিকতায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি-২৪’ অনুষ্ঠিত হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ সহ সংগঠনের সর্বস্থরের দায়িত্বশীল, সংগঠনের একান্ত শুভানুধ্যায়ীবৃন্দ । বক্তারা বলেন, অত্র এলাকার ছাত্র সমাজের সম্পৃক্ততায় এবং তাদের নেতৃত্বে সংগঠনের সকল সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে সাথে নিয়ে একটি সুস্থ, সম্প্রতি, সমৃদ্ধিময় ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?