• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

ডুসাবের নতুন কমিটির আত্মপ্রকাশ

রিপোর্টার নাম: / ৭৮ শেয়ার
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

  • সভাপতি মো: হাবিব উল্লাহ
  • সাধারণ সম্পাদক আজিজুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব)। আজ ২৭ শে সেপ্টেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির MBA ভবনে ডুসাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়,প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ জামশেদ,সদস্য এডভোকেট তারেক আব্দুল্লাহ এবং সদস্য আবুল হাসনাত।

ছাত্র-জনতা অভ্যুত্থানের এর পরবর্তী সময়ে এটাই প্রথম কোনো সংগঠন এর গনতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনে ১১ টি পদে ২২ জনকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করে ডুসাব সদস্যরা। ২০২৪ এর এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: হাবিব উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজুল হক।

ডুসাবকে একটি গণতান্ত্রিক, অরাজনৈতিক, গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক মডেল সংগঠনে দাঁড় করানোয় নবনির্বাচিত কমিটির অন্যতম এজেন্ডা বলে মত প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত সভাপতি মোঃ হাবীব উল্লাহ। ছাত্রদের কল্যাণে কাজ করতে এই কমিটি বদ্ধ পরিকর বলেও উল্লেখ করেন তিনি। সাধারণ সম্পাদক

আজিজুল হক বলেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের যৌক্তিক অধিকারের পক্ষে ও ন্যায়ের পথে থাকবো ততক্ষণ আমি আপনাদের জি এস, আর যদি আমার মধ্যে আর্থিক অস্বচ্ছতা ও কর্তৃত্ব পরায়ণ মনোভাব চলে আসে আমাকে ভুল ধরিয়ে দিবেন এবং আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিবো – ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?