• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম: / ৫০ শেয়ার
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

চট্টগ্রাম জেলার অন্তর্গত, বাঁশখালী উপজেলার সর্বদক্ষিণে ১১নং পুইছড়ি ইউনিয়নে মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি” এর উদ্যোগে ১২ই জুলাই ২০২৪ইং রোজ জুমাবার বিকাল ৩.০০টা বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র সংগঠনের সভাপতি শামিমুল হক ফাহিম এর সভাপতিত্বে, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বাঁশখালী ছাত্র সংস্থার সম্মানিত সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন, ডা. আরিফুল কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের সাবেক সভাপতি, আবু রাইয়ান মোহাম্মদ হিজবুল্লাহ, মোঃ আরিফুল ইসলাম, আফরুজুর রহমান আদনান। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল্লাহ হাসান রানা, সহ-সভাপতি ফজলুল কাদের সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আল ইসলাম রাসিফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বিন মোস্তাক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন- জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসাইন, তানভীর আলম তোহা, সাখাওয়াত হোসাইন, আহসান হাবীব চৌধুরী, আদনান বিন মঞ্জুর রাদবি, ওয়াহিম হোছাইন, আশরাফুল ইসলাম, তাসরিফ আহমেদ, মুজাহিদ(১),, মুজাহিদ(২), মোঃ ফাহিম, রাবিবুর রহমান আয়াত, মোঃ আরমানুল ইসলাম, বোরহান উদ্দিন, ফজলে রাব্বি, সাজ্জাদ হোছাইন, দিদারুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম, মোঃ আরমান, মোঃ মামুন, ইরফান মাহমুদ, আবুছিদ্দিক আজাদ, সানজিদুল আরমান সাইমন, ইমাম হোছাইন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রতিটি সামাজিক সংগঠন আলোকিত সমাজ বিনির্মানে অধিক ভুমিকা রাখে! দেশ ও মানবতার কল্যাণে আমাদের কাজ চলমান থাকবে, নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিজেকে নেতৃত্বশীল হিসেবে গড়ে তুলার জন্য সামাজিক সংগঠনের বিকল্প নেই, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে এবং শুধু ন্যায় নয়, অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সংগঠন গুলোকে রুখে দাঁড়াতে হবে, “যেখানে মানবতা বিপন্ন, সেখানে একাত্মতার ঘোষণা”। এতে বক্তারা আরো বলেন, ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রতিটি কাজ সহজে বাস্তবায়ন করা সম্ভব। সর্বশেষ সংগঠনরে সভাপতি বলেন, সাংগঠনিকভাবে আগামীতে আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়ে এবং উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?